টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থান পর শান্তা আক্তার (২৩) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলা খালুয়াবাড়ী গ্রামে প্রেমিক সোহাগের নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সিলেট জেলা প্রশাসন জানায়, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে জেলার ১৩ উপজেলা, সিলেট সিটি করপোরেশন ও চারটি পৌরসভায় বানের পানি ঢুকে প্লাবিত হয়। এতে ৯ লাখ ৬৪ হাজার ৪৬৫ জন মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পানিতে তলিয়ে যায় গোয়াইনঘাট, কানাইঘাট, বিশ^নাথসহ বিভিন্ন উপজেলা ও গ্রামীণ সড়ক।
তিনি জানান, রাসেল শেখ বালিয়াকান্দীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চাচার বাসার দিকে যাচ্ছিলেন। শিবরামপুর জিপি টাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেলে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানচির ইউএনও মোহাম্মদ মামুন জানান, আগামীকাল রোববার থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবেন। শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, হোটেল মালিক সমিতি ও পর্যটক গাইড সমিতি প্রতিনিধি সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শুক্রবার (২১ জুন) আসামিদের রুমা উপজেলা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। গ্রেপ্তাররা হলেন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮), জেফানিয়া বম (১৯)।
বান্দরবানের আলীকদম উপজেলায় ভ্রমণে আসা ইফতে খাইরুল আহম্মেদ আবিদ (২১) নামে এক মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকা থেকে শাহীন আলম (২২) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ওই এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসের থাকা ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১১ জন। শনিবার (২২ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ ঘটনার পর থেকে বাঘায় থমথম পরিস্থিতি বিরাজ করছে।
রাজশাহীতে অপহরণের ১২দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-৫। এ ঘটনায় অপহরণকারী যুবক শিহাবুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭১ মিটার। ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে বুধবার ৩৭ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৩৬ সেন্টিমিটার পানি বেড়েছে।
চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী সুমাইয়া শিমু বলেন, এক ঘণ্টা ধরে গাড়ির মধ্যে বসে আছি। গাড়ির যে ফ্যান আছে সেটাও নষ্ট। এভাবে আর কত সময় থাকতে হবে আল্লাহই জানেন।
নদীর পানি জেলার সুন্দরগঞ্জ পয়েন্টে বিপদসীমা স্পর্শ করছে। উপজেলার নদী অববাহিকা এলাকা প্লাবিত হয়েছে। এতে পাট ও গ্রীষ্মকালীন সবজিসহ স্থায়ী ফসলের জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। নদীর ডান ও বাম তীরসহ বিভিন্ন স্থানে ভাঙনে তীরের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তুলেছে।
ফরিদপুর সদর উপজেলায় বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে একজন কৃষকের মৃত্য হয়েছে। শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এমইউ কবীর চৌধুরী সিলেটের বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন।এসময় বন্যাদুর্গতদের মাঝে তিনি শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিতরণ করেন।
কলমাকান্দার সবকটি ইউনিয়নসহ বারহাট্টা ও নেত্রকোনা সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাসাবাড়িতে পানি উঠতে শুরু হওয়ায় নৌকা ছাড়া বের হতে পারছে না মানুষ। পানিবন্দি হওয়ায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে মানুষ ও গবাদি পশুর খাদ্যের সংকট।