রাজশাহীতে অপহরণের ১২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে অপহরণের ১২দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এ ঘটনায় অপহরণকারী যুবক শিহাবুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) দিনগত রাত আড়াইটার দিকে নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার শিহাবুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

র‌্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর সাথে বন্ধুত্বের সম্পর্কের এক পর্যায়ে অবৈধ প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল শিহাবুল ইসলাম। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীকে নগরীর সাগরপাড়া মোড় থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে। 

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলার প্রেক্ষিতে র‌্যাব-৫ এর একটি দল অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে শুক্রবার দিনগত রাতে নগরীর বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকা থেকে আসামি শিহাবুলকে গ্রেপ্তার ও ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার যুবককে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৯ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে