রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকা থেকে শাহীন আলম (২২) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ওই এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিরাপত্তা প্রহরী শাহীন আলম নওগাঁ জেলার মান্দা উপজেলার ওহেদ আলীর ছেলে।
শাহীন নামে ওই নিরাপত্তা প্রহরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানিয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, কিছুদিন আগে মহানগরীর থিম ওমর প্লাজায় নিরাপত্তা প্রহরীর কাজে যোগদান করেছিলেন শাহীন। সেখানে তিনি ট্রেনিং অবস্থায় ছিলেন। শনিবার সকালে মেসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী করণে ওই নিরাপত্তা প্রহরী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
ওসি আরও বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শাহীনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে