নেত্রকোনায় বন্যার পানি বাড়ছে, অসহায় হাজারও মানুষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুন ২০২৪, ১৬: ৫২

নেত্রকোনায় ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢল কলমাকান্দাসহ তিন উপজেলার ১৫টি ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তিনদিনের টানা বর্ষণে উব্ধাখালী নদীর পানি কলমাকান্দায় বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

কলমাকান্দার সবকটি ইউনিয়নসহ বারহাট্টা ও নেত্রকোনা সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাসাবাড়িতে পানি উঠতে শুরু হওয়ায় নৌকা ছাড়া বের হতে পারছে না মানুষ। পানিবন্দি হওয়ায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে মানুষ ও গবাদি পশুর খাদ্যের সংকট।

কলমাকান্দা উপজেলার কয়েকটি পানিবন্দি এলাকা পরিদর্শন করে নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার, আশ্রয়কেন্দ্র, উদ্ধারকারী দল, মেডিকেল দলসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে