চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে ভাঙচুর করেন তারা। এ সময় হলে থাকা অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে এক শিক্ষার
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচিতে এবার যোগ দিয়েছেন রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সামনে ঢাকা-রাজশাহী বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহ
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম মঙ্গলবার বলেন, "গতকাল শাটল ট্রেনে গণ্ডগোল হয়েছে। আজকেও শুনলাম শিক্ষার্থীদের ষোল শহরে আন্দোলন কর্মসূচি আছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শাটল ট্রেন আজকে বন্ধ রাখা হয়েছে। যদি পরিস্থিতি ঠিকঠাক মনে হয়, তাহলে কাল থেকে আবার শাটল ট্রেন চলবে।"
বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৭২টি পদে উপনির্বাচনের প্রতিটি কেন্দ্র পাহারার দায়িত্বে নিয়োজিত থাকবে ২২ জনের ফোর্স। এছাড়া ভোটের আগে-পরে নির্বাচনী এলাকায় পাঁচ দিনের জন্য নিয়োজিত থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।
তাদের আন্দোলনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় খুলনা-সাতক্ষীরা এবং খুলনা-ঢাকা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এভাবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরী গ্রামের আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা (৩৮), মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৮), আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩৮), ফরিদ উদ্দিনের ছেলে মো. মামুন (২৮), মৃত আনোয়ার আলীর ছেলে মো. বাবুল (৩৫) ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ (৪৫)।
রাজশাহীতে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বজলুর রশিদ (৪০) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে জেলার চারঘাট উপজেলার লক্ষীপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নগরীর কাটাখালী থানা পুলিশ।
কোটা সংস্কারের নামে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের রুখে দেয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগ এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আজ সোমবার পৃথক কর্মসূচি থেকে তারা এমন ঘোষণা দেয়া হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ডাকাতির মামলার আসামি নাজমুল হোসেনকে ধরতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।
দেশে প্রথম যুদ্ধশিশু হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির চিঠি পেয়েছেন সিরাজগঞ্জের তাড়াশের মেরিনা খাতুন। রোববার (১৪ জুলাই) সকালে তাড়াশ উপজেলা পোস্ট মাস্টার মো. আইয়ুব আলীর কাছে থেকে চিঠিটি গ্রহণ করেছেন মেরিনা খাতুন। তবে স্বীকৃতিকে সর্বোচ্চ সম্মান হিসেবে পেলেও ভাতা না প
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টার দিকে তারা চারজন মিলে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে চারজন একসাথে বন্যার পানিতে ঝাঁপ দেন। সাথে সাথেই তারা বন্যার পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সুত্রে আরও জানানো হয়, চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মূলত এই ওয়ার্ডে পাশ দিয়ে শহরের বড় নালা (মেকছি ঝিড়ি) থাকার কারনে এবং নোংরা পরিবেশের কারনে মশার উৎপাত বেশি, ফলে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
আজ রবিবার হিলি খুচরা বাজার ঘুরে দেখা যায়, তিন সপ্তাহ আগে দেশীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই পেঁয়াজ মানভেদে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও সেই আজ পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।