রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বজলুর রশিদ (৪০) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে জেলার চারঘাট উপজেলার লক্ষীপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নগরীর কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তার বজলুর রশিদ চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকার মৃত দেছার প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত ১১ জুলাই বিকালে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। রাত সাড়ে ৭টায় ক্লাস শেষে রিকশায় সে বাসায় ফিরছিল। এসময় কাটাখালী থানার বাইপাস মোসলেমের মোড়ের জোড়পুকুর নামক স্থানে পৌঁছালে রিকশাচালক রিকশাটি নষ্ট হয়েছে বলে দাঁড়িয়ে যায়। তখন প্রচন্ড বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি হচ্ছিলো ও আশপাশ কেউ ছিল না। ফলে একা পেয়ে রিকশাচালক অতর্কিতভাবে ওই ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গলা টিপে ধরে মারপিট করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এসময় ওই ছাত্রী রিকশাচালকের সাথে ধস্তাধস্তি করে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাস্তায় সাহায্যের জন্য সে চিৎকার করে। কিছু দূরে এসে একটি অটোরিকশা দেখতে পেয়ে সেটি থামায় এবং চালক ও যাত্রীদের ঘটনা খুলে বলে। পরে সে তাদের সহযোগিতায় বাড়ি ফিরে। ওই ছাত্রীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করলে কাটাখালী থানায় একটি মামলা হয়।
মামলার পর কাটাখালী থানা পুলিশ আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়ার বাড়ি থেকে আসামি রিকশাচালক বজলুর রশিদকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি বজলুর রশিদ কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে এর আগেও বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৭ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে