প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনের নেতাকে শাটল ট্রেন থেকে নামিয়ে ছাত্রলীগের কর্মীরা মারধর করেন।এ ঘটনার পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম মঙ্গলবার বলেন, "গতকাল শাটল ট্রেনে গণ্ডগোল হয়েছে। আজকেও শুনলাম শিক্ষার্থীদের ষোল শহরে আন্দোলন কর্মসূচি আছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শাটল ট্রেন আজকে বন্ধ রাখা হয়েছে। যদি পরিস্থিতি ঠিকঠাক মনে হয়, তাহলে কাল থেকে আবার শাটল ট্রেন চলবে।"
সোমবার বিকালে ষোলশহরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ছিল। কিন্তু ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় স্টেশনেই শাটল ট্রেন আটকে দেন। আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে মারধর করে ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে প্রক্টর অফিসে নিয়ে যান তারা। এসময় ছাত্রলীগের মারে রক্তাক্ত হয় আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী।
ক্যাম্পাসের ঘটনার পর ষোল শহর রেল স্টেশনের আশেপাশের এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১২ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৩ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৪ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৫ ঘণ্টা আগে