বান্দরবানে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
ডেঙ্গু

বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) তার মৃত্যু হয়।

বান্দরবান হাসপাতাল সূত্র জানায়, মো. আব্দুল্লাহকে (৮) শনিবার ১৩ জুলাই সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আব্দুল্লাহ বান্দরবান পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুর ছেলে।

বান্দরবান সদর হাসপাতাল সুত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ২৪ নারী ও ৪১ জন পুরুষসহ মোট ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ২১ জন গত ১৪ দিনে আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে। ভর্তি রয়েছে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এছাড়া এই প্রথম বান্দরবান হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় বান্দরবান শহরের বসবাসকারী স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

হাসপাতাল সুত্রে আরও জানানো হয়, চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মূলত এই ওয়ার্ডে পাশ দিয়ে শহরের বড় নালা (মেকছি ঝিড়ি) থাকার কারনে এবং নোংরা পরিবেশের কারনে মশার উৎপাত বেশি, ফলে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

বান্দরবান সিভিল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমান বলেন, রোগীকে দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। একেবারে শেষ মুহুর্তে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে