কোটা আন্দোলন

ঢাকার বিভিন্ন সড়কে আন্দোলনে শিক্ষার্থীরা, তীব্র যানজট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বেলা ১১টার পর আগে থেকেই ঢাকার উত্তরার আবদুল্লাহপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, উত্তরার বিভিন্ন সড়ক, যাত্রাবাড়ী এবং মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও। তাতে করে দিনভর যানজট সৃষ্টির শঙ্কা করছে পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড্ডায় প্রগতি সরণি অবরোধ করে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের এডিসি এএসএম হাফিজুর রহমান বলেন, “এ মুহূর্তে রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিংক রোড টু নতুন বাজার রুটে কোনো গাড়ি আসতে পারছে না। এখানে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।”

ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, বনানীর কাকলীতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বলেন, বিরুলিয়া, ধউর, আবদুল্লাহপুর, মুগদায় সড়ক অবরোধ করা হয়েছে। ফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ আছে।

“বিরুলিয়ায়, ধউর, আবদুল্লাহপুর, উত্তরার সড়কে ছাত্ররা বসে পড়েছে। মুগদায় বসেছিল তবে উঠে গেছে। এখন যানবাহন কিছুটা চলছে, কিন্তু এমন হলে তো দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে।”

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ অবরোধ করায় রামপুরা থেকে আবুল হোটেল হয়ে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এবং অন্যদিকে বাড্ডা লিঙ্ক রোড, হাতিরঝিল সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এছাড়া আশুলিয়ায় বেড়িবাঁধ সড়ক, ঢাকা-আশুলিয়া সড়ক, ইসিবি চত্বর থেকে বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্বরোড, বিমানবন্দর সড়কের এমইএস থেকে কাকলী, মহাখালী বাস টার্মিনাল থেকে সৈনিক ক্লাব পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগ।

“তারা ফ্লাইওভারের পাশের সার্ভিস রোডটিও ব্লক করে রেখেছে। ফলে ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ আছে। এছাড়া বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল। পুরো চিটাগাং মহাসড়ক বন্ধ।”

যাত্রাবাড়ীতে অবস্থান নিয়েছে দনিয়া কলেজ এবং মাহবুবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থীরা।

ওই এলাকায় যানবাহন চলাচলের জন্য ডেমরা দিয়ে ডাইভার্ট করা হচ্ছে বলে জানান যাত্রাবাড়ী জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার তানজিল আহমেদ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৮ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১০ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে