রাকাবকে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিকেবিকে দুর্বল ব্যাংক আখ্যা দিয়ে এর সাথে রাকাবকে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘১৯৮৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৭ বছরে ব্যাংকটি উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের কৃষক ও সর্বস্তরের মানুষের প্রাণের ব্যাংক হিসেবে পরিগণিত হয়েছে। সরকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে একটি দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করে দেশের অন্যতম দুর্বলতম ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের (বাকেবি) সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের অগ্রসরমান কৃষি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। যার ফলে এই অঞ্চলের কৃষি ও কৃষক ন্যায্যতা হারাবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী কামাল বলেন, একটা প্রাচীন প্রবাদ আছে ‘ডুবন্ত জাহাজে উঠতে হয় না’ আমরা যে জাহাজকে (বাংলাদেশ কৃষি ব্যাংক) দেখছি ডুবে গেছে তাকে আপনি খুঁটি দিয়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু কেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক? এই প্রতিষ্ঠিত ব্যাংকটিকে একীভূত করলে একইসাথে হিসাব-নিকাশ হবে দুই ব্যাংকের তখন লোকসানের দায়ভার রাজশাহী কৃষি ব্যাংককে নিতে হবে। এবং রাজশাহীর কৃষি মুখ থুবড়ে পড়বে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে