সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) বেলা ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে একই ঘটনায় গতকাল সোমবার সাভার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর রহমান ও মো. মেরাজকেও প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। এমন অবস্থায় রাজধানী ঢাকা ও কেরানীগঞ্জের পশুর হাটগুলোতে যেন চলছে ক্রেতা-বিক্রেতার অদৃশ্য ‘অপেক্ষার খেলা’।
সাদা-কালো রঙের ভাটি ক্রস জাতের ‘টাইসন’-এর ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি। প্রায় ৬৭ ইঞ্চি উচ্চতা ও ৯ ফুট দৈর্ঘ্যের এই দানবীয় আকৃতির ষাঁড়টি হাটে আসার পর থেকেই সবার নজর কেড়েছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে শুধু গরুটি দেখতে হাটে আসছেন, আবার কেউ কেউ স্মৃতি ধরে রাখতে টাইসনের সঙ্গে ছবি তুলছেন
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার তার বাসা পরিদর্শনে গিয়ে সার্বিক খোঁজখবর নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সিলেটে কোরবানির পশুর চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। কেউ চামড়া বিক্রি করতে ব্যর্থ হলে প্রশাসনের পক্ষ থেকেই তা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের মিঠামইনের অলওয়েদার সড়কে চালভর্তি পিকআপের চাপায় শিক্ষক মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাঁদের একমাত্র সন্তান আট বছর বয়সী ফুটফুটে শিশু আয়ানের এই নির্মম মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পৈতৃক ভিটায় যেখানে ঈদের আনন্দ উৎসবে মুখর হওয়ার কথা ছিল, সেখানে আজ সাজানো তি
অষ্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তানকে নিয়ে নিজ বাড়ি মিঠামইনের মহিষের কান্দি গ্ৰামের পথে রওয়ানা হয়েছিলেন মনির হোসেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাতশালা সেতু থেকে ৩০০ গজ দূরে মিঠামইন থেকে অষ্টগ্ৰামগামী চাল বোঝাই একটি পিকআপ ভ্যান একে সামনে থেকে ধাক্কা দেয়।
তিনি জানান, ৭টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩২ মিনিটে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ব্র্যাকের ক্রেডিট অফিসার আনিছুর রহমানের পোস্টিং ছিল বগুড়ায়। ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ির পথে রওয়ানা দেন তিনি। বগুড়া শহর থেকে বের হয়ে বনানী মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই বাব
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের উত্তরাঞ্চলের পথে ছুটতে থাকা মানুষের চাপ বাড়ছে। তাতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে, যা আগের দিনের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ১০ শতাংশ বেশি।
সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর পক্ষ থেকে নন-লিথাল অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় দুই ঘণ্টা উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী এলাকায় প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
রডবাহী বড় ওই ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল পথে বিভিন্ন জায়গা থেকে তাতে যাত্রী তোলা হয়। যাত্রী তুলে ট্রাকটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। ট্রাকটি কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি উলটে সড়কের পাশের খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে গিয়ে গ্রেপ্তার হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম-সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্