রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, শহীদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা কেবল একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর থেকেই রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে