নেত্রকোনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৯
মাসুদুল হাসান মাসুদ। ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদুল হাসান মাসুদকে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) রাতে বারহাট্টা রেলওয়ে স্টেশন এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মোঃ শিবিরুল ইসলাম বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বারহাট্টা উপজেলা শহরের মডেল মোড় এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ১৯ আগস্ট আশিক মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে মারামারির অভিযোগে বারহাট্টা থানায় ওই মামলাটি দায়ের করেছিলেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর সোমবার দুপুর ২টার দিকে মাসুদুল হাসান মাসুদকে নেত্রকোনা জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১৪ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে