বীরপ্রতীক রত্তন আলীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
বীরপ্রতীক রত্তন আলী শরীফ (বাঁয়ে)। শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়েছে (ডানে)।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বীরপ্রতীক রত্তন আলী শরীফ (৭৭)। তার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন স্বজনরা। অভিযোগ তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃৎপক্ষ।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বীরপ্রতীক রত্তন আলীর। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের নূর মোহাম্মদ শরীফের ছেলে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে অসুস্থ মুক্তিযোদ্ধা রত্তন আলীকে ভর্তি করা হয় শেবাচিম হাসপাতালে। তার ছোট মেয়ে ইমু অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির পর তার বাবার জন্য একটি কেবিনের ব্যবস্থা করা হয়। কিন্তু সকাল ছাড়া সেখানে চিকিৎসকদের দেখা মেলে না। দায়িত্বরত চিকিৎসকরা সেবা না দিয়ে তাকে ওয়ার্ডে স্থানান্তর বা বেসরকারি হাসপাতালে ভর্তি হতে বলেন। সব মিলিয়ে নামমাত্র সেবা দেওয়ার অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, ‘স্বজনদের অভিযোগের পরিপ্র‍েক্ষিতে ছয় সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছ। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বীরপ্রতীক রত্তন শরীফের জন্ম ১৯৪৮ সালের ২ জানুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে। তিনি ১৯৬৩ সালে ম্যাট্রিকুলেশন ও ১৯৭২ সালে ইন্টারমিডিয়েট পাস করেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগে রত্তন আলী পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং জীবনবাজি রেখে যুদ্ধ করেন। পরে তিনি দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকায় উন্নয়ন ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১৪ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে