ভয়াবহ সেশনজটের কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে স্বেচ্ছায় 'ফাঁসি' চেয়ে গলায় রশি নিয়ে বিক্ষোভ-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে এসব কর্মসূচি পালন করেন তার
রাজশাহীতে স্বামীকে হত্যার অভিযোগে দীর্ঘ ৯ বছর পর থানায় মামলা করেছেন নিহত মজির উদ্দিনের স্ত্রী মোসা. মাছুফা বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী-৫ আ
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাজশাহীতে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে নষ্ট হচ্ছে ফসলের পুষ্টিগুণ, কমে যাচ্ছে মাটির উর্বরতা ও দুষিত হচ্ছে পরিবেশ। এছাড়া, এসব ফসলের খাবার গ্রহণের ফলে ক্যানসারসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবুও নানা সীমাবদ্ধতায় এসব বন্ধ হচ্ছে।
সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের মুখে অন্তত ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো বড় রকম বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে কারখানা ছুটির পরে কিছুটা হট্টগোল করেছেন পোশাক শ্রমিকরা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিনারুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকু
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. সনু (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সনু জেনেভা ক্যাম্পের ৫ নাম্বার সেক্টরে থাকতেন বলে জানা গেছে।
লাইলী-মজনু, সিরি-ফরহাদ, শাজাহান-মমতাজ আর রজকীনি-চন্ডিদাস- এ রকম প্রেমের জুটির উদাহরণ ইতিহাসে অমর হয়ে আছে। প্রেমের জন্য কেউ ছেড়েছে রাজমহল, কেউ গড়েছে তাজমহল। এবার প্রেমের টানে বাংলাদেশে এসে দু’বছর কারাভোগ করল কলকাতার এক তরুণী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের আগেই পদত্যাগ করছেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান।
রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদসহ দলটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র দেন তিনি। গতকাল সোমবার সকালে তার পদত্যাগ পত্রের একটি কপি গণমাধ্যমকর্মীদের হাতে আসে।
গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) তাকে বরখাস্তের পর আজ সোমবার ভুক্তভোগী ইমামকে মসজিদ থেকে বের করে দেয়া হয়। তিনি মসজিদে ইমামতির পাশাপাশি মসজিদ সংলগ্ন উজিরপুর ইসলামিয়া নুরানী মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও জেলার পুলিশের মুখপাত্র আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
রাজশাহী বিভাগে পুলিশের ১৬ থানা ও ১১টি পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসময় পুলিশের ১৫ জন সদস্য নিহত হন (যাদের সবাই সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় কর্মরত ছিলেন) ও ১৮৮ জন আহত হন। এছাড়া, চাইনা, এলএনজি, এসএনজি পিস্তল, শর্টগানসহ ২০৭টি অস্ত্র ও ১১ হাজার ২৭টি গোলাবারুদ লুট
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) রাতে পবা উপজেলার চর মাজার দিয়াড়ে যাওয়ার সময় এই নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে পারেননি। তাদের খোঁজ না পেলেও পদ্মা উত্তাল থাকায় আজ সোমবার
গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ ও ১১টি কারখানা ভাঙচুর করেছেন চাকরিচ্যুত শ্রমিকেরা। এ সময় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল সাড়ে নয়টা থেকে টঙ্গীর বিসিক এলাকায় বিক্ষোভ শুরু করে কয়েক শ শ্রমিক। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পোশাক কারখানাগুলোতে ভাঙচুর চালায়।
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট বিলুপ্ত ঘোষণা