প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিনারুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলকেও।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিহতের ভাই মো. নাজমুল হক (৩৬) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এছাড়াও মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি কায়সার হাসানাত, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপত মো. মজিবর রহমান, অয়ন ওসমান, আতাউর রহমান মুকুলসহ ১৩০ জন আসামীর নাম উল্লেখ করা হয়।
এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা ছাত্র-আন্দোলনকে প্রতিহত করতে গত ২০ জুলাই সন্ধ্যায় শটগান, পিস্তল, তলোয়ার, রামদা, চাপাতিসহ অত্যাধুনিক দেশি ও বিদেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আদমজী রোডস্থ আল আমিন নগর পাওয়ার হাউজের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে চারিদিকে গুলি ছুড়তে থাকে। তখন তার ভাই মিনারুল ইসলাম মুজিব ফ্যাশনের সামনে এলে শামীম ওসমান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তার ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেই গুলি গিয়ে তার ভাইয়ের বাম দিকের কিডনির নিচে বিদ্ধ হয়।
পরে আহত ভাইকে তার সঙ্গে থাকা মো. সাইদুল ইসলাম, কাওসার ও ডালিম মোল্লা অটোরিকশাযোগে খানপুর হাসপাতালে নিয়ে যায়। হাসাপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।
১ দিন আগে
নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।
১ দিন আগে