এবার রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের আগেই পদত্যাগ করছেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, আজ সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগ পত্র জমা দেন রেজিস্ট্রার তারিকুল হাসান। আজ বিকেল ৩টায় একটি মিটিং আছে। মিটিং শেষে আমরা সাংবাদিকদের এ বিষয়ে জানিয়ে দেব।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক বলেন, আমি এখনো পদত্যাগপত্র পাইনি তবে তিনি পদত্যাগ করেছেন সেটি শুনেছি।

প্রসঙ্গত, ক্লাস চালু বিষয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চেষ্টা করেও রাবি সমন্বয়করা রেজিস্ট্রারকে ফোনে পায়নি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পেছনের তারিখে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করার অভিযোগ উঠেছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে। ফলে আজ বেলা ১১টার মধ্যে পদত্যাগের জন্য আল্টিমেটাম দেন রাবির সমন্বয়ক পরিষদ। ফলে আজ সকাল ১০টায় পদত্যাগ করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৯ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

২০ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২১ ঘণ্টা আগে