রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদসহ দলটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা অন্যরা হলেন- বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক, বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এবং বাঘার আড়ানী পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুজ্জামান শহিদ।
জানা গেছে, সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদকে পুঠিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করতে গেলে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন তিনি। এছাড়া বাকি দুইজনকেও নিজ নিজ এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রেপ্তার করে।
বাগমারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে বাগমারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারকে গ্রেপ্তার করে। শিমুল আলী খাঁ নামের এক ব্যক্তির দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ আগস্ট রামরামা গ্রামের খুরশেদ আলী খাঁর ছেলে শিমুল আলী খাঁ বাদী হয়েছে ৪৮ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি করেন। ওই মামলার ৩নং আসামি এই আলমগীর সরকার। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই মামুনুর রশিদ মামুন বলেন, চেয়ারম্যান আলমগীর সরকারকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বলা সম্ভব নয়। তাদেরকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৭ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৯ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
২০ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২১ ঘণ্টা আগে