ভয়াবহ সেশনজটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

‌'স্বেচ্ছায় ফাঁসি' চেয়ে গলায় রশি নিয়ে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

ভয়াবহ সেশনজটের কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে স্বেচ্ছায় 'ফাঁসি' চেয়ে গলায় রশি নিয়ে বিক্ষোভ-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে এসব কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো- স্থগিত হওয়া ২০১৯-২০ সেশনের বিএসসি ইন নার্সিং কোর্সের পরীক্ষা সম্পন্ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে যে কোনো কর্মকর্তাকে পরীক্ষা পরিচালনার জন্য নির্বাহী দায়িত্ব প্রদান, পরীক্ষা কমিটির সাথে সমন্বয় করে অভ্যন্তরীন ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ ও ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ, আগামী পহেলা অক্টোবর থেকে শিক্ষার্থীদের হাসপাতালে ইন্টার্নশীপ শুরু নিশ্চিত করা, বেসরকারি কলেজসমূহে পরীক্ষার ফরম পূরণের অতিরিক্ত টাকা গ্রহণ বন্ধ করা, রামেবিতে পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জের ফি প্রতি বিষয়ে ৫ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করা এবং রাজশাহীস্থ বেসরকারি নার্সিং কলেজের বিএসসি শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেলল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা করা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ২০১৯-২০ সেশনের বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়টির উপাচার্যসহ ঊর্ধ্বতন বেশ কয়েকজনের পদত্যাগের কারণে তা সম্ভব হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে কয়েকজন কর্মচারী জানান, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগের ফলে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

তবে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নানা অব্যবস্থাপনার কারণে রামেবির আওতায় নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের পরীক্ষা পেছানো হচ্ছে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটে। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের একটি চক্র ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল। কিন্তু উপাচার্য কোনো ব্যবস্থা না নিয়ে পরীক্ষা স্থগিত করে দেন। এভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তারা দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষাগ্রহণসহ ফলাফলও প্রকাশের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাবি আদায়ে অবস্থান কর্মসূচির এক পর্যায়ে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য দপ্তরটি বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, যে বিশ্ববিদ্যালয় কোনো কাজের না, সেটা খোলা রাখার দরকার নাই। এখানে এসে দেখছি সব কর্মকর্তা-কর্মচারী পালিয়েছে। বুধবার আমাদের ডিসি অফিসে নিয়ে গিয়ে অভিনয় করেছে। তারা মুনাফেকি করেছে, তাদের কথা তারা রাখেনি। পরীক্ষা নেয়ার আশ্বাস দিয়ে পালিয়েছে, তারা বাইরে গিয়ে নিজেদের মধ্যে মিটিং করছে, ষড়যন্ত্র করছে। তারাই সেশনজট ও পরীক্ষা বানচাল করেছে। তারা অফিসে না আসলে তাদের রাখার দরকার নাই। নতুন নিয়োগ দেয়া হোক।

শিক্ষার্থীরা আরও বলেন, দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা বাসায় জীবিত অবস্থায় চেহারা দেখাতে পারব না। হয় আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে, অন্যথায় আমাদের ফাঁসিতে ঝুলিয়ে বাসায় মরদেহ পাঠাতে হবে।

কর্মসূচি থেকে সেশনজট সৃষ্টিকারী এবং পরীক্ষা বানচালের ষড়যন্ত্রকারী উল্লেখ করে রামেবির ১২ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান আন্দোলনকারীরা। ওই কর্মকর্তা-কর্মচারীরা আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং দলীয় স্বার্থে রামেবির বিরুদ্ধেই বিভিন্ন ষড়যন্ত্র করেন বলেও শিক্ষার্থীদের অভিযোগ।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক রায়হান আলী বলেন, রামেবি অধিভুক্ত ২৩ নার্সিং কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থী বৈষম্যের শিকার। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া ও সিরাজগঞ্জসহ বেশ কয়েকটি জেলা থেকে আমরা রাজশাহী এসে আন্দোলন করছি। দাবি না মানা পর্যন্ত আমরা বাসায় ফিরবো না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলবে। অন্যথায় ফাঁসি দিয়ে লাশ বাসায় পাঠাতে হবে।

এর আগে, বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় খড়কুটো জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় তাদের। পরে অবরুদ্ধ করা হয় রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক ও কলেজ পরিদর্শককে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অধিকাংশ কর্মকর্তা পদত্যাগ করায় এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কবরস্থানের উন্নয়নকাজকে নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া-বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

১ দিন আগে

নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

১ দিন আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২ দিন আগে