Ad

মাঠের রাজনীতি

রাজশাহীতে হালকা যান চালকদের ৫ দফা দাবি

০৮ অক্টোবর ২০২৪

বিআরটিএতে হয়রানি ও দুর্নীতি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হালকা যানবাহনের চালক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী জেলা হালকা যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

রাজশাহীতে হালকা যান চালকদের ৫ দফা দাবি

ইলিশের দাম সিন্ডিকেট করে বাড়াচ্ছে: চাঁদপুর জেলা প্রশাসক

০৮ অক্টোবর ২০২৪

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, ইলিশের পেছনে জেলে কিংবা মাছ ব্যবসায়ী কারও কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, জিরো ইনভেস্টমেন্ট। তারপরও প্রতি বছর ইলিশের দাম বাড়ানো হচ্ছে। আমি মনে করি, এটা সিন্ডিকেটের কাজ। তারাই সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে ইলিশের।

ইলিশের দাম সিন্ডিকেট করে বাড়াচ্ছে: চাঁদপুর জেলা প্রশাসক

এবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলা

০৮ অক্টোবর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

এবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলা

শেরপুরে বন্যায় নিহত বেড়ে ৯

০৭ অক্টোবর ২০২৪

পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, সোমবার সন্ধ্যা ৬টায় নালিতাবাড়ী বাজার পয়েন্টে ভোগাই নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার এবং চেল্লাখালি নদী বাতকুচি পয়েন্টে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী এক-দুই দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে।

শেরপুরে বন্যায় নিহত বেড়ে ৯

শেরপুরে বন্যায় ২৪২ প্রাথমিক বিদ্যালয় বন্ধ

০৭ অক্টোবর ২০২৪

জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭৪১টি। এর মধ্যে বন্যা কবলিত ৩১টি বিদ্যালয়। আর বন্ধ ঘোষণা করা হয়েছে ২৪২টি প্রাথমিক বিদ্যালয়। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৫৯টি প্রাথমিক বিদ্যালয়।

শেরপুরে বন্যায় ২৪২ প্রাথমিক বিদ্যালয় বন্ধ

রাজশাহীতে পূজামণ্ডপগুলো পাহারা দেওয়ার ঘোষণা বিএনপির

০৭ অক্টোবর ২০২৪

রাজশাহী বিভাগের প্রতিটি পূজামণ্ডপ পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন করতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক রাতেই মণ্ডপে মণ্ডপে পাহারায় থাকবেন বিএনপি নেতারা। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ

রাজশাহীতে পূজামণ্ডপগুলো পাহারা দেওয়ার ঘোষণা বিএনপির

বাঘ বাড়ছে সুন্দরবনে, জরিপের ফল প্রকাশ মঙ্গলবার

০৭ অক্টোবর ২০২৪

ছয় বছর পর তৃতীয়বারের মতো ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘের জরিপ শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলে জরিপের কাজ। জরিপ থেকে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে ফল ঘোষণার কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষ করা যায়নি। শেষ পর্যন্ত আগামীকাল মঙ্গল

বাঘ বাড়ছে সুন্দরবনে, জরিপের ফল প্রকাশ মঙ্গলবার

তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

০৬ অক্টোবর ২০২৪

ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও চলতি বছর ৩ ও ৪ এপ্রিল রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র সংগঠন কেএনএফ। তারপর ৬ এপ্রিল থেকে সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। চলমান অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তাসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন।

তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

বিষ পান করে নিজেই জানালেন পরিবারকে, ঢামেকে মৃত্যু

০৬ অক্টোবর ২০২৪

রাজধানীতে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর মৃত্যু হয়। পরিবার বলছে, ওই তরুণী বিষপানের পর নিজেই তাঁদের জানিয়েছেন।

বিষ পান করে নিজেই জানালেন পরিবারকে, ঢামেকে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপ্রতিমা ভাঙচুর

০৬ অক্টোবর ২০২৪

স্থানীয় ভক্ত রীতা রানী জানান, ‘বছরে একবার পুজা করে থাকি। হিন্দু-মুসলিম এক সঙ্গে বসাবাস করেও প্রতিমা ভাঙচুর হচ্ছে। এটা খারাপের দিকে যাচ্ছে। আমরা নিজেদের ধর্ম পালন করতে না পারলে কি করব? নিজেদের ধর্ম পালন করা কঠিন হয়ে পড়বে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে।’

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপ্রতিমা ভাঙচুর

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

০৬ অক্টোবর ২০২৪

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সোহান হোসেন সোহাগ (২৭)। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার। আজ রোববার ভোরে ঘটনাটি ঘটে।

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাঙামাটিতে সহিংসতা ও হত্যা মামলায় গ্রেফতার ৪

০৫ অক্টোবর ২০২৪

গ্রেফতারদের মধ্যে মো. রুবেল (২৩) এবং এক কিশোরকে (১৭) অনিক কুমার চাকমা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্য দুজন রাকিব (২৭) ও আরেক কিশোরকে (১৭) অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

রাঙামাটিতে সহিংসতা ও হত্যা মামলায় গ্রেফতার ৪

রাজশাহী নগর আ. লীগ নেতা ডাবলু ৫ দিনের রিমান্ডে

০৫ অক্টোবর ২০২৪

হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

রাজশাহী নগর আ. লীগ নেতা ডাবলু ৫ দিনের রিমান্ডে

জাহাজে আগুন জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা: বিএসসি

০৫ অক্টোবর ২০২৪

বিএসসির পর পর দুইটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বলে আশঙ্কা করছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

জাহাজে আগুন জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা: বিএসসি

রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার

০৫ অক্টোবর ২০২৪

ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার

৫ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের শঙ্কা

০৫ অক্টোবর ২০২৪

দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

৫ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের শঙ্কা

শেরপুরে আকস্মিক বন্যায় তিন জনের মৃত্যু

০৫ অক্টোবর ২০২৪

শেরপুরে আকস্মিক বন্যায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে মারা যান তারা। বন্যায় প্রাণ হারানো তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে, তারা হলেন নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী(৭৫), বাঘবেড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী অমিজা খাত

শেরপুরে আকস্মিক বন্যায় তিন জনের মৃত্যু
মাঠের রাজনীতি খবর