রাজশাহী ব্যুরো

হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
জানা যায়, ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ডাবলু সরকারকে শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেন র্যাবের সদস্যরা। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে দুটি হত্যাসহ মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, একই আদালত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ কর্মী জহুরুল হক রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জর করা হয়েছে। শনিবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে তারও রিমান্ড আবেদনের শুনানি হয়। এর আগে, গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন তিনি। দুটি হত্যাসহ তাকেও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর রুবেলকে কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড শেষে শনিবার বিকালে রুবেলকে আবারও আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক মো. আবদুর রফিক বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতে ডাবলু সরকারের সাত দিন ও রুবেলের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। দুটি মামলাই তদন্ত করছেন আরএমপির নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান। শুনানি শেষে আদালত ডাবলু সরকারের পাঁচ দিন ও রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তদন্ত কর্মকর্তা আদালত থেকেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন।’

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে