রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগের প্রতিটি পূজামণ্ডপ পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন করতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক রাতেই মণ্ডপে মণ্ডপে পাহারায় থাকবেন বিএনপি নেতারা। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় দলটির পক্ষ থেকে করণীয় সম্পর্কে জানাতে সোমবার (৭ অক্টোবর) সকালে মহানগরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী জেলা বিএনপির শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতেই এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত নেওয়া সকল কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সৈয়দ শাহিন শওকত বলেন, ‘আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। তারা এজন্য পূজামণ্ডপে হামলা-ভাঙচুর করতে পারে। তাই এমন যে কোন ধরনের অপ্রীতিকর এবং অনাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পুজামণ্ডপভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত প্রত্যেক রাতে দলটির এই কমিটির সদস্যরা মণ্ডপ পাহারা দেবেন। নিরাপত্তা প্রশ্নে রাজশাহী বিভাগের কোথাও কোন ধরনের শংঙ্কা তৈরি হলে এই কমিটি হিন্দু ধর্মালম্বী, পূজা কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করবে এবং সহিংস ঘটনা রোধে নিরাপত্তা বলয় গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে এই কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনিপর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল রাজু, সুলতানুল ইসলাম তারেক, আল-আমিন সরকার টিটুসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে