রাজশাহী ব্যুরো

ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা যায়, ডাবলু সরকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট তার নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। ওই দিনই আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন তিনি। ফলে দুই মাসের বেশি সময় ধরে তিনি পলাতক ছিলেন।
র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। ডাবলু সরকারের নামে ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে র্যাব ক্যাম্পে রাখা হয়।
তিনি আরও জানান, ডাবলুর নামে নওগাঁ অথবা জয়পুরহাটে কোনো মামলা থাকলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আর মামলা না থাকলে রাজশাহীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৪ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে