রাজশাহী ব্যুরো

বিআরটিএতে হয়রানি ও দুর্নীতি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হালকা যানবাহনের চালক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী জেলা হালকা যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
তাদের দাবিগুলো হলো- গ্যাস সিন্ডিকেট বন্ধ করে ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা, পর্যাপ্ত সিএনজি ফিলিং স্টেশন চালু করা, জেলাভিত্তিক গ্যাস বরাদ্দ রাখা, চালকদের সম্মানজনক বেতন-ভাতা, বিআরটিএতে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা এবং বিনা নোটিশে চালকদের চাকরিচ্যুতি বন্ধ করা।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অন্যদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সভাপতি আব্দুস সামাদ, মহানগরের সেক্রেটারি খাইরুল ইসলাম, হালকা যান শ্রমিক ইউনিয়নের কাটাখালী থানা কমিটির আহ্বায়ক চঞ্চল চৌধুরী, রাজপাড়া থানার আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর কমিটির আহ্বায়ক মো. মিলন প্রমুখ বক্তব্য দেন।
দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে