কাদের গণি চৌধুরী বলেন, সত্য বলার সাহসিকতা সাংবাদিকতার মূলমন্ত্র। সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে। সৎ সাংবাদিকতা সত্যের আরাধনা করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়, গণতন্ত্রকে বিকশিত করে। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ তিন দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যলয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী এ স্মারকলিপি প্রদান করেন।
রাজশাহীতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)- এর আয়োজনে ব্যবসায় খাতের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়ের বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে মহানগরীর নানকিং দরবার হলের সভাকক্ষে 'মেধাসম্পদ ব্যবস্থাপনা: ব্যবসা ও উদ্ভাবিত পণ্য সুরক্ষ
জাল স্লিপের মাধ্যমে গ্রাহকদের সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার আট কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
ঝিনাইদহের ছেলে রাশেদ খান বলছেন, চিঠি দিয়ে গণঅধিকারের কর্মসূচিতে সহযোগিতা দেওয়া রাজনৈতিক সহাবস্থানের একটি উত্তম দৃষ্টান্ত। তাছাড়া এটা বিএনপির একান্তই দলীয় সিদ্ধান্ত। আমরা আমাদের মতো লড়াই সংগ্রাম করে যাচ্ছি। জনগণ যদি চায় গণঅধিকার পরিষদকে নেতৃত্বের জায়গায় রাখতে সেটা জনগণের সিদ্ধান্ত। এটা নিয়ে স্থানীয় ন
জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে লতা বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী হুমায়ুন ও তার পরিবারের বিরুদ্ধে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত ঐ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় কচুয়া কাজিপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৭ লিটার চোলাইমদ সহ আসামি শ্রী শান্ত সিংকে গ্রেপ্তার করে। পরে সকাল পৌনে ৯টার দিকে একই এলাকা থেকে ৪৭০ লিটার চোলাইমদ সহ আসামি শ্রী মিঠুন সিং ও শ্রী মিন্টু সিংকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপির দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়ার্ড বিএনপির নেতা সুলতান (৪৫) নামে একজন নিহত হয়েছে। এঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি সোহরাব (৬০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৮ ক-এ প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ’র চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক পদ থেকে অপসারণ করা হলো।
ছাত্র-জনতার জুলাই-আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিনি আরো বলেন, সকল মতভেদ ভুলে রুয়েটের অগ্রযাত্রা ও স
গত সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। গত রবিবার (২৭ অক্টোবর) রাজশাহীর তিনজন চালককে চাঁপাইয়ে মারধরের অভিযোগে এই রুটে বাস চলাচল করা হয়েছিল। মারধরে হানিফ কেটিসি’র চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮) আহত
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা বলেন, দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। তবে তারা কারা সে বিষয়ে কিছু জানা যায়নি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় ইব্রাহিম মাসুম (২৭) নামে এক ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে।
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিপি নুর বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের আমলে আমার অনেক সুযোগ নেওয়া এবং সম্ভাবনার সুযোগ থাকলেও আমি ন্যায়নীতি থেকে সরে গিয়ে তাদের সঙ্গে আপস করিনি। মানুষের ভোটাধিকার ও জাতীর বৃহৎ স্বার্থে লড়াই-সংগ্রাম করেছি। সেই লড়াই-সংগ্রাম করতে গিয়ে ২৫ বার হামলার শিকার হয়েছি। তারপরও সুবিধার সঙ্গে আপস ক
বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, হারিসুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা, মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের করা মামলাগুলোতে তাকে প্রধান আসামি করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।