খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৪: ০০

বুধবার (৩০ অক্টোবর) সকালে খাগড়াছড়ির পানছড়িতে ‘সন্ত্রাসীর’ গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন। উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল দুর্গম। তাই সেখানে যেতে সময় লাগবে।

এক বিবৃতিতে ইউপিডিএফ জানায়, একদল সশস্ত্র ‘সন্ত্রাসী’ ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন।

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা বলেন, দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। তবে তারা কারা সে বিষয়ে কিছু জানা যায়নি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১০ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১০ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১১ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৬ ঘণ্টা আগে