পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন ভিপি নুর

পটুয়াখালী প্রতিনিধি

নিজ এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, অনেকে বিভ্রান্তি ছড়িয়েছেন ভিপি নুর ঢাকা থেকে নির্বাচন করবেন। সে (ভিপি নুর নিজে) সারা বাংলাদেশ থেকেই নির্বাচন করতে পারে। কিন্তু মা-মাটিকে তো ভুলে যাওয়া যায় না। এই চরের কাদা-মাটি, নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি। এত তাড়াতাড়ি ভুলে যাই কী করে? আপনারা যদি সমর্থন করেন, তাহলে পটুয়াখালী-৩ থেকেই নির্বাচন করবো।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন নুরুল হক নুর।

ভিপি নুর বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের আমলে আমার অনেক সুযোগ নেওয়া এবং সম্ভাবনার সুযোগ থাকলেও আমি ন্যায়নীতি থেকে সরে গিয়ে তাদের সঙ্গে আপস করিনি। মানুষের ভোটাধিকার ও জাতীর বৃহৎ স্বার্থে লড়াই-সংগ্রাম করেছি। সেই লড়াই-সংগ্রাম করতে গিয়ে ২৫ বার হামলার শিকার হয়েছি। তারপরও সুবিধার সঙ্গে আপস করিনি।

নির্বাচনের দিনক্ষণ প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, এক বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই সরকারকে রাষ্ট্র ঠিক করতে বেগ পেতে হচ্ছে। হয়তো আগামী দু-এক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১২ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৩ ঘণ্টা আগে