রাজশাহী ব্যুরো

রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ৫০৭ লিটার চোলাইমদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া কাজিপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে র্যাব-৫ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হলো- তানোর উপজেলার কচুয়া কাজিপাড়ার মৃত বাবলু সিংয়ের ছেলে শ্রী শান্ত সিং(২৬), শ্রী মিঠুন সিং (৩৫) ও শ্রী মিন্টু সিং (৩৮)। তারা পরস্পর সহোদর।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় কচুয়া কাজিপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৭ লিটার চোলাইমদ সহ আসামি শ্রী শান্ত সিংকে গ্রেপ্তার করে। পরে সকাল পৌনে ৯টার দিকে একই এলাকা থেকে ৪৭০ লিটার চোলাইমদ সহ আসামি শ্রী মিঠুন সিং ও শ্রী মিন্টু সিংকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তারা অভিনব কায়দায় লোক চক্ষুর আড়ালে চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে তানোরসহ আশপাশের বিভিন্ন মাদক সেবনকারীর কাছে বিক্রয় করতো। এছাড়াও জব্দকৃত চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলেও স্বীকার করে।
এ ঘটনায় তানোর থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
৯ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১১ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১২ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৩ ঘণ্টা আগে