Ad

মাঠের রাজনীতি

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

০৬ জুন ২০২৬

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করে। পরে উত্তরা স্টেশন থেকে দুটি ইউনিট তাদের সঙ্গে কাজে যোগ দেয়। তাদের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

০৫ জুন ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে বাস পড়ে যাওয়ার কারণ উদঘাটনে নৌপরিবহন মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে হবে।

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

বিজিবির বাধায় পুশইন চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখায় আটকা ২৮ জন

০৫ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) এলাকায় অবস্থান করছেন।

বিজিবির বাধায় পুশইন চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখায় আটকা ২৮ জন

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩, আহত ১ শিশু

০৫ জুন ২০২৬

যাত্রী নিয়ে যাওয়ার সময় অটোভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ  নিহত ৩, আহত ১ শিশু

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

০৫ জুন ২০২৬

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ফেরি ঘাট থেকে পড়ে যাওয়া বাস তুলল হামজা, চালক-সহকারীকে উদ্ধার

০৫ জুন ২০২৬

ওই পরিবহন কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসার সময় বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন বাসের তত্ত্বাবধায়ক, সহকারী ও চালক। বাসটি সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। এ সময় ৭ নম্বর ঘাটে ছিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি। সেখানে উঠতে গিয়েই বাসটি পাশের আরেকটি ফেরির র‍্যামে আঘাত

ফেরি ঘাট থেকে পড়ে যাওয়া বাস তুলল হামজা, চালক-সহকারীকে উদ্ধার

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

০৫ জুন ২০২৬

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপি এলাকার সীমান্ত দিয়ে ১১ জন, পাটগ্রামের পয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর-দীঘলটারী সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ফেরি ঘাটে ফের পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, হতাহত নেই

০৫ জুন ২০২৬

ঘাটে অবস্থানরত ব্যক্তিরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় ৭ নম্বর ঘাটের পন্টুন এলাকায় হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। জানা গেছে, ফেরিতে ওঠার প্রস্তুতির সময়ই বাসটি থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছিল। ফলে প্রাণহানি এড়ানো স

ফেরি ঘাটে ফের পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, হতাহত নেই

বজ্রপাতে ৬ জেলায় প্রাণ গেল ১২ জনের

০৫ জুন ২০২৬

দেশের ছয় জেলায় বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই মারা গেছেন ছয়জন। এ ছাড়া ময়মনসিংহে মারা গেছেন দুজন। একজন করে মারা গেছেন নাটোর, নীলফামারী, পঞ্চগড় ও বগুড়ায়।

বজ্রপাতে ৬ জেলায় প্রাণ গেল ১২ জনের

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার

০৪ জুন ২০২৬

বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া ইসলাম। ভুক্তভোগী রাকিবুল ইসলাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, যুবদলের ৪ নেতা বহিষ্কার

০৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এতে জড়িত স্থানীয় যুবদলের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, যুবদলের ৪ নেতা বহিষ্কার

কুমিরের আক্রমণে মেয়েকে হারানো প্রতিবন্ধী মা ৩ বছর পর ফিরলেন পরিবারে

০৪ জুন ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘির কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমার মা ফজিলা খাতুনকে সাড়ে তিন বছর পর ফিরে পেয়েছে তার পরিবার। মেয়ের মৃত্যুর খবর ও ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্বজনরা তাকে শনাক্ত করতে সক্ষম হন।

কুমিরের আক্রমণে মেয়েকে হারানো প্রতিবন্ধী মা ৩ বছর পর ফিরলেন পরিবারে

ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

০৪ জুন ২০২৬

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিতুর ওপর নির্যাতন চালানো হতো। মেয়ের সুখের কথা ভেবে পরিবার একাধিকবার নগদ টাকা, টিভি, ফ্রিজসহ আসবাবপত্র দিলেও নির্যাতন বন্ধ হয়নি।

ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

ডাকবাংলোর দুই কক্ষে পড়ে ছিল নারী কর্মী ও ২ সন্তানের মরদেহ, পাশে ঘুমের ওষুধ

০৩ জুন ২০২৬

পুলিশ জানিয়েছে, ওই দুটি কক্ষের একটি থেকে ঘুমের ওষুধ পাওয়া গেছে। তা দেখে ধারণা করা হচ্ছে, ইতি রানী পরিকল্পিতভাবে দুই মেয়েকে নিয়ে সেখানে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

ডাকবাংলোর দুই কক্ষে পড়ে ছিল নারী কর্মী ও ২ সন্তানের মরদেহ, পাশে ঘুমের ওষুধ

ক্ষুব্ধ খানজাহান আলী মাজার কর্তৃপক্ষ, কুমির ফিরিয়ে দেওয়ার দাবি

০৩ জুন ২০২৬

মাজারের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ এই কুমিরকে সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মাজার কর্তৃপক্ষ। তারা অবিলম্বে কুমিরটি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

ক্ষুব্ধ খানজাহান আলী মাজার কর্তৃপক্ষ, কুমির ফিরিয়ে দেওয়ার দাবি

খানজাহান আলীর মাজারের সেই কুমিরটি বন বিভাগের হেফাজতে

০৩ জুন ২০২৬

বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘির কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। গত সোমবার এটির আক্রমণে আট বছর বয়সী শিশু ফাতেমার মর্মান্তিক মৃত্যুর পর দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত কুমিরটিকে বন বিভাগের হেফাজতে রাখা হবে।

খানজাহান আলীর মাজারের সেই কুমিরটি বন বিভাগের হেফাজতে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি, ২ বাংলাদেশি আহত

০৩ জুন ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) ভোররাতে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি, ২ বাংলাদেশি আহত
মাঠের রাজনীতি খবর