দইখাওয়া সীমান্ত থেকে গুলিবিদ্ধ যুবক উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২: ৫৫
দইখাওয়া সীমান্ত থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবক রনি মিয়া। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর তাকে উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ রনি মিয়া (২২) উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালমনিরহাট-১৫ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দইখাওয়া বিওপির একটি টহলদল সীমান্তে হঠাৎ গুলির শব্দ শোনতে পায়। পরে সীমান্ত পিলার ৯০২-এর কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজিবির দাবি- গুলিবিদ্ধ রনি পাচারকারী চক্রের সদস্য। গত বছরের ২২ ডিসেম্বর বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন রনি।

লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদি ইমাম জানান, রনি অনৈতিক কাজের জন্য সীমান্তে গিয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১০ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে