নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পানি নিষ্কাশনের জন্য ফসলি জমি নষ্ট করে ব্যক্তি উদ্যোগে খাল খননের প্রতিবাদ করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড় গ্রামের দুই শতাধিক কৃষক। তাদের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মাহবুব এ খাল খননের কাজ করছেন। তবে ইউপি সদস্যের দাবি, স্থানীয়রা নিজেদের সুবিধার জন্য খাল কাটছেন।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন কৃষকরা। এ সময় তারা আরও অভিযোগ করেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়কে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিলপাড় গ্রামের ১০ থেকে ১৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি কোনো প্রকল্প নেওয়া না হলেও ফসলি জমিতে ব্যক্তি উদ্যোগে খাল খনন করা হচ্ছে। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশপাশি উৎপাদিত ফসল ঘরে তুলতেও কৃষকদের সমস্যা হবে। খাল খনন হলে দ্বিখণ্ডিত হবে কৃষকদের জমিজমা। যাতায়াতে সমস্যা হবে। খালের কারণে চাষের লাঙ্গল জমিতে নিয়ে যাওয়া যাবে না।
বিলপাড় গ্রামের কৃষক নবী হোসেন বলেন, ইউপি সদস্য মাহবুব ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমাদের কৃষকদের ফসলি জমি নষ্ট করে খাল খনন করছেন। অথচ এখানে সরকারের কোনো প্রকল্প নেই। এই খালের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন।

আরেক কৃষক ফাইজুল ইসলাম জানান, বিলপাড় গ্রামে একটি সরকারি খাল রয়েছে। সেটি কিছু ব্যক্তি দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ করছেন। খালের কিছু এলাকার একটি ইটভাটার দখলেও চলে গেছে। সেই সরকারি খাল উদ্ধার না করে নতুন করে একটি খাল খনন করা হলে বিলপাড় গ্রামের কৃষকদের চলাচল সীমিত হয়ে পড়বে।
ফাইজুল বলেন, নতুন করে খাল খনন করা হলে প্রায় ২০০ কৃষকের জমিজমা দ্বিখণ্ডিত হয়ে পড়বে। ব্যক্তি উদ্যোগে খাল খননের বিষয়টি বিলপাড় গ্রামের কৃষকদের পক্ষ থেকে নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাতকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জোর-জবরদস্তি করে খাল খননের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. মাহবুব জানান, তিনি খাল খননের সঙ্গে জড়িত নন। তার দাবি, বিলপাড় গ্রামের লোকজন তাদের সুবিধার জন্যে খাল কাটছেন। এখানে তার কোনো ভূমিকা নেই।
নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত বলেন, কে বা কারা খাল খনন করছে জানি না। পানি উন্নয়ন বোর্ডে খোঁজ নিয়েছি, তারাও এ বিষয়ে কিছু জানে না। বিষয়টি জানার জন্য উভয়পক্ষকে সোমবার ডাকা হয়েছে।

সিলেটে পুলিশের ধাওয়া করা ছিনতাইকারী-মাদকসেবীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তারা নাম ইমন আচার্য। তিনি র্যাব-৯ এ কর্মরত ছিলেন।
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুর ২টার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
১৩ ঘণ্টা আগে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও মারধর শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। একটি উলটে যাওয়া ট্রাক্টর উদ্ধারে সহযোগিতা করতে গেলে ‘পুলিশের তাড়া খেয়েই দুর্ঘটনা ঘটেছে’— এমন গুজব ছড়িয়ে তাদের ওপর এই বর্বর হামলা চ
১৬ ঘণ্টা আগে
এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করলে পুলিশকেই ঘিরে ধরে জনতা। তাদের দাবি, অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। এ নিয়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ চলছে।
১ দিন আগে