নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ মোট নয়জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।

এনএসআই সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন পরীক্ষার্থী, দুজন প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য এবং একজন অভিভাবক রয়েছেন। তবে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দুপুর আড়াইটার দিকে আটজনকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আটক ছয় পরীক্ষার্থী হলেন—নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের মো. আবু সাইদ (৩১), চন্ডীপুর গ্রামের সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রেহান জান্নাত (৩১)।

প্রশ্নফাঁস চক্রের আটক দুই সদস্য হলেন—পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের আহসান হাবিব (৪০)।

এছাড়া, আটক অভিভাবক ফারাজুল ইসলাম (৪৮) মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে