কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি এক ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌ বাহিনীর সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। একই মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উলটে গেলে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মিরসরাই ও রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লায় দুর্ঘটনা দুটি ঘটে। দুটি দুর্ঘটনাতেই ১০ জন করে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মিরসরাইয়ের দুর্ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে ঢাকামুখী লেনে। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্চেন্ট নেভি সদস্য নাফিজ আহমেদ অয়নের (২০) পরিচয় পাওয়া গেছে। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের বাসিন্দা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, রাত ২টার দিকে কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের স্লিপার কোচের ধাক্কা লাগে। এতে তিন যাত্রী নিহত হন, আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, তিনজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে ইউটার্নে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। পরে বাসটি ডিভাইডারে ধাক্কা লেগে ঢাকামুখী লেনে উলটে পড়ে। এতে মাইক্রোবাসটি ছিটকে গিয়ে চট্টগ্রামমুখী লেনের পাশে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী ফেনী জেলার ফুলগাজী থানার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬) নিহত হন।
আহত অন্তত ১০ জনকে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১০ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে