১৭ বছর পর আটপাড়া বিএনপির সম্মেলন, ব্যালটে নির্বাচিত সভাপতি-সম্পাদক

নেত্রকোনা প্রতিনিধি
আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত মো. মাছুম চৌধুরী (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত রফিকুল ইসলাম রফিক।

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি পদে ছাতা প্রতীকে আলহাজ মো. মাছুম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হয়েছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, সবশেষ ২০০৮ সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি হলেও আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। এবার উৎসবমুখর পরিবেশে সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মাছুম চৌধুরী (ছাতা) ও খায়রুল কবীর তালুকদার (চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (মাছ), খসরু আহমেদ (তালা) ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হন মাছুম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ তালা প্রতীকে ১৫৪ ভোট ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল ফুটবল প্রতীকে ৮০ ভোট পান।

এর আগে দুপুর ১২টার দিকে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে