টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে লাবিব গ্রুপের ত্রাণ নিতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন চারজন। মঙ্গলবার দুপুরে বাসাইল উপজেলা পরিষদ কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই নারী বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের স্ত্রী আমেনা বেগম।
স্থানীয়রা জানান, লাবিব গ্রুপের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ চলছিল। প্রচন্ড গরমে তাদের অনেকেই হিটস্টোকে আক্রান্ত হয়। আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আমেনা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, গরমের কারণেই ত্রাণ নিতে আসা লোকজনদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন মারা যায়। পরবর্তীতে গাছের ছায়ায় নিচে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে