বিএমডিএ’র সাবেক চেয়ারম্যান মরহুম ড. আসাদুজ্জামান স্মরণে শোকসভা

রাজশাহী ব্যুরো
আপডেট : ০২ জুন ২০২৫, ১৮: ০৩

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট কৃষি গবেষক মরহুম ড. মো. আসাদুজ্জামান-এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিএমডিএ-এর প্রধান কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় মরহুম ড. মো. আসাদুজ্জামান-এর কৃষি উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বরেন্দ্র অঞ্চলে অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত গভীর শোক প্রকাশ করেন সহকর্মী, পরিবার-পরিজন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শোকসভায় উপস্থিত ছিলেন বিএমডিএ-এর নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম, বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হীরক, মরহুম ড. আসাদুজ্জামানের স্ত্রী, পুত্র, কন্যা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হীরক বলেন, “ড. আসাদুজ্জামান ছিলেন কৃষি খাতে এক বিপ্লবী চিন্তাধারার প্রতীক। তাঁর দূরদর্শী পরিকল্পনা ও উদ্যোগে বরেন্দ্র অঞ্চলে সেচ ও কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তিনি আজীবন কৃষক ও দেশের জন্য কাজ করে গেছেন।”

তিনি মরহুমের স্মৃতিকে অমর করে রাখার লক্ষ্যে রাষ্ট্রের কাছে তাঁকে মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার জোর দাবি জানান। একইসাথে, বিএমডিএ-এর নতুন ভবনের অডিটোরিয়ামের নাম মরহুম ড. মো. আসাদুজ্জামানের নামে রাখার প্রস্তাব পেশ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উল্লেখ্য, বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান গত ২৩ মে সকাল ৯টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত বছর আওয়ামী সরকারের পতনের পর তাকে বিএমডিএ’র চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বিএমডিএ’র নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে