চট্টগ্রামে নারীকে লাথি মারা আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

বাম ছাত্রজোটের নারীকে লাথি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসামি আকাশ চৌধুরীকে (৩২) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (১ জুন) কোতোয়ালী থানাধীন লালদীঘি মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসএম ছিবগাত উল্লাহ প্রকাশ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আকাশ চৌধুরী নামের একজন বাম ছাত্রজোটের নারীকে লাথি দিয়ে ঘটনাস্থলে নাজুক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কোতোয়ালী থানার এসআই মো. ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত আসামি শনাক্ত করে লালদীঘি মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় আসামি এসএম ছিবগাত উল্লাহ প্রকাশ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সং/২০১৯) এর ৪/৫ ধারায় গত ২৮ মে মামলা (নম্বর ৩৮) হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে