পুলিশ কর্মকর্তাকে হুমকি, ফের গ্রেপ্তার মাধবপুরের সেই ছাত্রলীগ নেতা

হবিগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশের এক কর্মকর্তাকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ বলে ফেসবুকে হুমকিসূচক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাধবপুর উপজেলা আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি পুলিশের দায়ের করা নাশকতার চেষ্টার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মাধবপুর থানা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রবিবার সন্ধ্যায় থানার এসআই দেলোয়ার হোসেন আতাউস সামাদকে গ্রেপ্তার করেন। পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ওই বছরের ৬ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

এরপর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে আতাউস সামাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেখানে লিখেছিলেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’ স্ট্যাটাসে তাঁর দাবি ছিল, তাকে গ্রেপ্তার করতে এএসআই দেলোয়ার হোসেন বাড়িতে গিয়েছিলেন। তবে তখন তিনি বাড়িতে ছিলেন না।

ওই স্ট্যাটাসে আতাউস আরও লিখেছিলেন, পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন। রাজনীতি করতে গিয়ে তাকে কয়েকবার কারাগারেও যেতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে আতাউসের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করেছিলেন এএসআই দেলোয়ার হোসেন। তার ভাষ্য, ফেসবুকে আতাউস সামাদ তাঁর নামে যে কথা লিখেছেন, তার কোনো অস্তিত্ব নেই। দেলোয়ার হোসেন তখন মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।

আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও তার নাম আলোচনায় এসেছিল। এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়েও তাঁকে ঘিরে আলোচনা ছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad