৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

ভোলা প্রতিনিধি
৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

অনলাইন জুয়ায় প্রায় ৩০ লাখ টাকা খোয়ানোর পর দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক যুবক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ সময় দুধ দিয়ে গোসল করে শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কাচিয়া ইউনিয়নের মুন্সিবাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে মো. ইউসুফ (২৮) দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন।

প্রথমদিকে কিছু লাভ হলেও পরবর্তীতে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে জুয়া খেলার জন্য নিজের দুটি বাড়ি বিক্রি করেও অর্থ জোগাড় করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।

ইউসুফ বলেন, সব হারিয়ে আমি দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি—আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না, আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুয়ায় আসক্তদের শাস্তি না দিয়ে বরং যারা এসব অনলাইন জুয়ার অ্যাপ পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে দেশে অনলাইন জুয়া সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement