গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিদুল ইসলাম (আলস) সরদার (৪৮) নামে চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মহিদুল ইসলাম ওই গ্রামের নজির সরদারের ছেলে। মহিদুল স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে মহিদুল ইসলামের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ভিটায় মহিদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement