সুনামগঞ্জে জুয়া-মাদকে আসক্ত বাবার হাতে প্রাণ গেল ৩ শিশুর

সুনামগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে জুয়া ও মাদকে আসক্ত বাবা বিষ খাইয়ে তিন শিশুসন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাইয়ে নিজে বিষপান করেন শরাফত আলী নামের ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই মাওয়া (১০), তামিম (৭) ও শামিম (২) নামের তিন শিশুর মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় ঘাতক বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা যাচ্ছে ঘটনা রাতে ১টা বা দেড়টার দিকে ঘটেছে। পরে সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় শিশু তিনজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আর বাবা শরাফতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশী ও আত্মীয় রনু মিয়া বলেন, শরাফত মিয়ার স্ত্রী সৌদি আরব প্রবাসী। ঘটনার দিন দিনে তিন শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে আসেন শরাফত মিয়া। বাড়ি ফেরার পথে সঙ্গে করে বিরিয়ানি নিয়ে যান। ধারণা করা হচ্ছে বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে তা সন্তানদের খাইয়ে নিজেও খান। তিনি আরও জানান, শরাফত জুয়ায় ও মাদকে আসক্ত।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশপাশে খোজঁ নিয়ে জানা গেছে শরাফত মিয়া জুয়ায় ও মাদকে আসক্ত।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
সুনামগঞ্জে জুয়া-মাদকে আসক্ত বাবার হাতে প্রাণ গেল ৩ শিশুর