চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, বাড়তে পারে শীতের তীব্রতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫১
শীতে বিপাকে পড়েছে খেটেখাওয়া নিম্ন আয়ের মানুষ। ফাইল ছবি
শীতে বিপাকে পড়েছে খেটেখাওয়া নিম্ন আয়ের মানুষ। ফাইল ছবি

সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলাটিতে তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে টেকনাফে। কনকনে ঠান্ডার পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতা আরও স্পষ্ট হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, সারা দেশের অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যরাত থেকে পর দিন সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement