রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক

রাজশাহী প্রতিনিধি
শনিবার বিকেল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
শনিবার বিকেল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বেলা তিনটা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।

তিনি জানান, তাফসির মাহফিলকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় পকেটমারের ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কায় পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি ছিল। বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৬৫ নারীকে আটক করা হয়।

গাজিউর রহমান বলেন, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিকেল ৪টার দিকে আদালতে পাঠানো হয়েছে। পকেটমারের সঙ্গে জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।

আজ বিকেল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর থাকার কথা রয়েছে।

এ ছাড়া রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad