মাদারীপুরে আ.লীগের মিছিলে বিএনপির বাধা, ২ ঘণ্টা ধরে সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি
শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। ছবি: ভিডিও থেকে
শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। ছবি: ভিডিও থেকে

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মিছিলে বাধা দেওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত হয়েছেন অন্তত ছয়জন। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। কালকিনি থানার দিকে যাওয়ার পথে মাছবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে উত্তেজনা ছড়ায়, যা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad