মধ্যরাতে বেপজা কমপ্লেক্সে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

রাজধানীর গ্রিনরোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কমপ্লেক্সে শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে বেপজা কমপ্লেক্সের নিচতলায় ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যান।
বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
খবর পেয়ে রাত ১২টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় কলাবাগান থানা-পুলিশের একটি দল। তারা আলামত সংগ্রহ করছেন।
উল্লেখ্য, ঢাকার ধানমন্ডি এলাকায় বেপজা কমপ্লেক্সের আশপাশে সেন্ট্রাল হাসপাতাল, ধানমন্ডি হাসপাতাল ও ইউনিকো হাসপাতাল অবস্থিত।













