রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৬, ১১: ১৯
চুরকিন। ছবি: সংগৃহীত
চুরকিন। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকায় চুরকিন (৪০) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জিম সেন্টারে ব্যায়াম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চুরকিন প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এটম টেক এনারগো’ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি রাশিয়ার ক্রাসনোডার এলাকার ভ্লাদিমিরের ছেলে।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যায়াম করতে গিয়ে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তার সহকর্মীরা তাকে গ্রীনসিটি আবাসিক এলাকার মেডিকেল সেন্টারে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, রাশিয়ান নাগরিককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান মোমিন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করেছে। শনিবার (২ মে) সকালে রাশিয়ান নাগরিক চুরকিনের লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement