রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের অংশ হিসেবে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহনপুরের হরিদাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫) এবং তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) ও সুমন আলী (২১)।

পুলিশ জানায়, পত্রপুর এলাকায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরাও ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানের পর গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad