ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ ৫

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পাঁচজন হলেন— মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)। তারা সবাই বিএনপির সমর্থক বলে জানা গেছে।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, পাঁচজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী বিষয় নিয়ে বা কাদের মধ্যে ঝামেলা, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। খোঁজখবর ও তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।














