কুষ্টিয়া সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে ‘পুশইন’ চেষ্টা, বিজিবির বাধা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৬, ১৭: ৪১
ভুক্তভোগীরা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। ছবি: সংগৃহীত
ভুক্তভোগীরা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। ভুক্তভোগীরা এখন সীমান্তের নো ম্যানস ল্যান্ডে (শূন্যরেখা) অবস্থান করছেন।

শুক্রবার (১২ জুন) ভোররাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে জানান দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানান, ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত দিয়ে ওই ১২ জনকে বাংলাদেশে ‘পুশইনে’র চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধায় তা ব্যর্থ হয়।

স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে বিজিবির সহায়তায় ১৪৮ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়। বর্তমানে তারা দুই দেশের শূন্যরেখায় অবস্থান করছেন। বিএসএফের ‘পুশইন’ চেষ্টাকে প্রতিরোধ করতে বিজিবি ও স্থানীয় জনতা অবস্থান নিয়েছে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি সঙ্গে সরাসরি বিজিবি সম্পৃক্ত। তারা পুলিশকে যেভাবে বলবেন সেভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement