চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় চারজনকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় চারজনকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬ নম্বর পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের ভেতরে তাদের আটক করা হয়।

আজ সোমবার এ তথ্য জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। আটক ভারতীয় নাগরিকের নাম রাহুল মীর (২১)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাকুড়া গ্রামের শরিফুল মীরের ছেলে।

আটক বাংলাদেশিদের মধ্যে রয়েছেন নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপড়াইল গ্রামের সুজন বিশ্বাস (৩৪)। আটক অপরজন নারী। তার পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

মুন্সী ইমদাদুর রহমান বলেন, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। পরে আটক চারজনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad